শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩৯ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ১১২টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩টি অধিক ঝুঁকিপুর্ণ, ৫৬টি ঝুঁকিপুর্ণ হিসাবে চিহ্নিত

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনটি গুরুপ্তপূর্ণ ও স্পর্শকাতর এলাকা হিসাবে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। প্রশাসন সুত্রে জানা যায়, নির্বাচনী সকল তথ্য এবং যে কোন নির্বাচনী কেন্দ্রে সহজে যাতায়াতের জন্য বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জামশেদুল আলম সহ প্রশাসনের কর্মকর্তাদের তত্বাবধানে"মিত্র"অ্যাপস চালু করা হয়েছে। যে কোন অবস্থাতে আইনশৃংখলা নিয়ন্তনে রাখতে বাঁশখালীতে ৫০০ শতাধিক সেনা সদস্য ,পুলিশ,বিজিবি,আনসার সহ গোয়েন্দা সংস্থার  লোকজন নির্বাচনী সকল তথ্য মিত্র অ্যাপসের মাধ্যমে সহজে যে কোন কেন্দ্রে ফেঁছতে পারবে। এছাড়া  পুলিশ,বিজিবি, সাথে আনসার ভিডিপি সদস্য প্রতি কেন্দ্রে ১৩জন করে,পুলিশের সাথে সহযোগি হয়ে একজন অস্ত্রধারী আনসার থাকবে প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় বলে জানা যায়।

এদিকে যে কোন মুল্যে নির্বাচন সুষ্ট শান্তিপূর্ণ ও নিরপেক্ষা ভাবে সম্পাদন করার জন্য নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বাঁশখালী আসনে ৭ প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ প্রতীক),বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চট্টগ্রাম দক্ষিন জেলা সহ সেক্রেটারি মোহাম্মদ জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গন্ডামারার পদত্যাগী চেয়ারম্যান মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল প্রতীক),ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আবদুল মালেক আশরাফী,(চেয়ার প্রতীক), গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফুল হক তায়েফ (ট্রাক প্রতীক),ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ রুহুল্লাহ তালুকদার (হাতপাখা প্রতীক), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এহছানুল হক (হারিকেল প্রতীক) নিয়ে নির্বাচনের মাঠে রয়েছে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে ১১২টি ভোটকেন্দ্রে মোট ৪ লক্ষ ৪ হাজার ৫৬০ জন ভোটার ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৩ হাজার ৮১৯ জন, মহিলা ভোটার ১লক্ষ ৯০ হাজার ৭৩৭ জন। আর তৃতীয় লিঙ্গ ভোটার হলেন ৪ জন।

বিগত ১২ বার জাতীয় সংসদ নির্বাচনে ৫ বার আওয়ামীলীগ সমর্থিতরা বিজয়ী হলে অপর ১৯৭৯ সালের ১৮ ফেব্রয়ারি নির্বাচনে বিএনপির টিকিটে এমপি নির্বাচিত হন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এরপর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন ১৯৯৬ সালের ১৫ ফেব্রয়ারি নির্বাচনে জাফরুল ইসলাম চৌধুরী,সপ্তম জাতীয় সংসদ ১৯৯৬ সালে ১২ জুনের নির্বাচনে জাফরুল ইসলাম চৌধুরী বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়। এরপর ২০০১ সালের ১অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাফরুল ইসলাম চৌধুরী, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আবারো বিএনপি প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন, এবং সরকারের  বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর থেকে এ আসনটি আওয়ামীলীগের দখলে চলে যায়। সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ট সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এ আসনের প্রার্থী দীর্ঘদিন পর  পিতার স্বপ্নে গড়া এ আসনটি আবারো বিজয় পেতে বিএনপি কাজ মরিয়া হয়ে উঠেছে।

অপরদিকে চট্টগ্রামের বাঁশখালী আসনে বিজয় পেতে সর্বশক্তি ব্যবহার করছে জামায়াত তথা ১১ দলীয় প্রাথী মাওলানা জহিরুল ইসলাম। বিগত দিনে বাঁশখালীতে জামায়াতের  পক্ষ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলে ও কোন বিজয় পাননি তারা। তবে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্টিত উপজেলা পরিষদ নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছিল জামায়াত প্রার্থীরা। এবারের জাতীয় সংসদ নির্বাচনটি জামায়াত প্রার্থী নিজের অস্থিত ও মান সন্মানের লড়াই হিসাবে নিয়ে সেভাবে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গন্ডামারার পদত্যাগী চেয়ারম্যান মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল প্রতীক) মাঠে চষে বেড়াচ্ছে সাধারন কর্মী সমর্থকদের নিয়ে বিজয় পেতে। তিনি বলেন, সাধারন জনগন আমার সাথে আছে তাই বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে উল্লেখ করেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পাদনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ খেকে সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানা। যে কোন বিনিময়ে সুষ্ট ও শান্তিপুর্ণ নির্বাচন উপহার দিতে চাই জনগনের স্বার্থে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়