শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৩১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকল লেবেলে ভেজাল ওষুধ: রাজশাহীতে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নকল লেবেল ও লোগো ব্যবহার করে ভেজাল ওষুধ মজুত ও বাজারজাত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছী গ্রামের আক্কাশ আলীর ছেলে মোহাম্মদ আরিফ আলী (২৮)। এ ঘটনায় তার সঙ্গে আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: গাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায় ভূমি অফিসের সামনে অবস্থিত মোস্তাফিজুর রহমানের মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আরিফ আলীকে আটক করা হয়।

এসময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও নকল লেবেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ৫৭৫টি ছোট কাচের অ্যাম্পুল (Emistat 8mg/4ml লেখা লেবেলযুক্ত), ২০৩টি লেবেলবিহীন বাদামি রঙের কাচের অ্যাম্পুল, ২৫টি কাচের অ্যাম্পুল (NEOPENEM Injection Meropenem USP 1g লেখা লেবেলযুক্ত), ৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি) এবং ৫০টি নকল লেবেল (Oricef, Ceftriaxone USP 1g, 1g IV লেখা)।

ডিবি পুলিশের প্রাথমিক ধারণা, এসব নকল লেবেল ও ইনজেকশন ব্যবহার করে ভেজাল ওষুধ প্রস্তুত করে বাজারজাত করা হতো, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গাজিউর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়