শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: ইসি সানাউল্লাহ

নোয়াখালী প্রতিনিধি: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোন অবস্থাতে ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা। কেউ যদি যথাযথ পক্রিয়া অনুশীলন না করে ভোট প্রদান করে তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে। তিনি বলেন, একইসময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা কর হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯ টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে, তাই প্রবাসীদের এ ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তিনি কোথায় ভোট দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারে ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে। এটাকে আমাদের সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে তাদের প্রত্যাশা পূরণ করা। যেন সবাই শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পারে। অনেক সময় দেখা দুষ্ট চক্র প্রতিপক্ষের ভোটারকে আসতে বাধা প্রধান করে। সবাই নিজের ভোটরকে সাথে করে নিয়ে আসুক এটাতে কোন বাধা নেই। তবে কেউ জেন নির্বাচনে কেউ যেন কাউকে বাধা দিতে না পারে এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।  

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুইভাগে হবে। প্রবাস থেকে যে ভোট গুলো আসবে ডাক বিভাগ রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি ডেলিভালি করবে। আর দেশের ভিতরে যে পোস্টাল ব্যালট গুলো আসে সে গুলো স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে আসবে।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার'সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোট'সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ