শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ১৯ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব্যহৃত ১টি ট্রাক জব্দ করেছে। সোমবার বিকালে জেলার তাড়াশ উপজেলার মান্নান নগর বাজার এলাকা থেকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারনাচকৈড় গ্রামের মৃত ছইরুদ্দিনের ছেলে মোঃ ছাইফুল ইসলাম (৪২), একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ নয়ন আলি (৩৩)।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকালে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিকাল ৪টার দিকে তাড়াশ উপজেলার মান্নান নগর বাজার এলাকায় হাজী দলিল উদ্দিন সরকারের মেসার্স সরকার এন্টারপ্রাইজ এর সামনে মান্নান নগর হতে রানীর হাটগামী পাঁকা রাস্তার উপর র‌্যাব-১২ এক টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৮শ টাকা ও ১টি ট্রাক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ট্রাক যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে। আসামীদের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ