শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৩১ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, চিকিৎসক আটক

আরমান কবীরঃ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসকদের ওয়াশরুম গোপন ক্যামেরা লাগানোর অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকগণ।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে তাকে পুলিশে দেওয়া হয়। এর আগে, প্রায় আধাঘণ্টা তাকে অবরুদ্ধ করে রাখেন ইন্টার্ন চিকিৎসকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে ইন্টার্ন চিকিৎসকরা জানান, রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৯০৭ নম্বর ওয়াশরুমে (নারী ইন্টার্ন চিকিৎসকদের জন্য বরাদ্দ) এক নারী চিকিৎসক স্পাই কলম ক্যামেরা দেখতে পান। তিনি ক্যামেরা নিয়ে বের হলে রায়হান সেটি নিতে ধস্তাধস্তি করেন। এ সময় ওই নারী চিকিৎসককে একটি কক্ষে আটকে রাখার চেষ্টা করেন তিনি। একপর্যায়ে কলম ক্যামেরাটি ভেঙে ফেলেন।

এ ঘটনায় রবিবার রাতেই ওই নারী চিকিৎসক যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের পরিচালক বরাবর লিখিত আবেদন করেন। সোমবার সকালে সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফকে সভাপতি করে পাঁচ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেন হাসপাতালের পরিচালক। দুপুরে বিষয়টি জানাজানি হলে রায়হানকে অবরুদ্ধে করে রাখেন ইন্টার্ন চিকিৎসকরা।পরে পুলিশের সোপর্দের আগে তাকে গণপিটুনি দেওয়া হয়।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ বলেন, ‘‘এ ঘটনায় তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে রায়হানকে বহিষ্কার করা হয়েছে।’’

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ‘‘অভিযুক্ত ইমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

  • সর্বশেষ