শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:২৪ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে পদ্মা নদীতে ধরা পড়ল ২২ কেজির কাতলা, বিক্রি ৩২ হাজার টাকায়

চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বড় কাতলা মাছ। স্থানীয় বাজারে মাছটি ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার  ভোরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর একটি পয়েন্টে জাল ফেলেন কয়েকজন জেলে। পরে জাল তুলতেই ধরা পড়ে বিশাল আকৃতির কাতলা মাছটি। খবর ছড়িয়ে পড়লে মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

জেলেরা জানান, সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে বড় আকারের মাছ তুলনামূলক কম ধরা পড়ছে। এমন বড় কাতলা মাছ ধরা পড়ায় তারা বেশ আনন্দিত। পরে মাছটি স্থানীয় আড়তে নিলামে তোলা হলে ৩২ হাজার টাকায় বিক্রি হয়।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলেন, নদীর মাছের চাহিদা সব সময়ই বেশি। বিশেষ করে বড় কাতলা মাছ হলে দাম ভালো পাওয়া যায়।

উল্লেখ্য,পদ্মা নদী দেশের অন্যতম প্রধান মিঠাপানির মাছের উৎস হলেও দিন দিন মাছের পরিমাণ কমে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • সর্বশেষ