শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:০৫ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের ধানক্ষেতে পড়েছিল মানুষের কঙ্কাল, পদ্মার চরে রহস্য

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী জেগে ওঠা একটি চরের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের সবুল্ল্যা শিকদারের ডাঙ্গী এলাকার পদ্মা নদীর চরে এ কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বাসিন্দা ধানক্ষেতে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে।

কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর জেগে ওঠা চরের নরম কাদা মাটির ওপর থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটির শরীরে একটি জ্যাকেট, কোমরে গামছা ও লুঙ্গি পরিহিত ছিল। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং কঙ্কালের পরিচয় শনাক্তে অনুসন্ধান চলছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার সিএন্ডবি ঘাট নৌ-পুলিশের উপ-পরিদর্শক তপন বলেন, খবর পেয়ে রবিবার চরভদ্রাসন থানা পুলিশের কাছ থেকে কঙ্কালটি গ্রহণ করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কঙ্কালটি মর্গে পাঠানো হয়। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ