শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসন পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের পদ্মা নদীর মাঝামাঝি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে চরভদ্রাসন থানা পুলিশ দুর্গম পদ্মা চরে অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন ও এসআই রিফাত উদ্দিন।

থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা আরজখার ডাঙ্গী গ্রামের পদ্মা নদীর মাঝামাঝি চরে আবাদি বোরো ধানক্ষেতের অল্প পানিতে একটি গলিত লাশ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

উদ্ধারের পর রোববার সকালে লাশটি ফরিদপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নৌ-পুলিশ লাশটি বুঝে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।

লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

  • সর্বশেষ