শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০১:৪৫ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

এনসিপির মূখ্য সমন্বয়ক (দক্ষিাণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে। কোনো প্রবাসী দিয়ে এই শাসন করতে পারবে না। যাদের এই দেশের মাটি, পানি ও মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই প্রবাসী-বিদেশিদেরকে এই দেশের নীতি নির্ধারণে জায়গা দেওয়া হবে না।

শনিবার (২৪ জানুয়ারি) পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে বেলা ২টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের (দাঁড়িপাল্লা) প্রতীকের সমার্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা দেখছি হুমকি ধমকি দেওয়া হচ্ছে, কেন্দ্র দখলের পায়তার চলছে। এই তরুণ প্রজন্ম কী বসে থাকবে? আমরা, এই তরুণ প্রজন্ম হাসিনাকে ভয় পায়নি। দুই পয়সার দাম দেয়নি। কেউ যদি মনে করে অপার সম্ভাবনার এই তরুণ প্রজন্মকে আবার কামান, পুলিশ ও মিলিটারি দিয়ে গুলি করে পেট্রল দিয়ে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে অবস্থান করছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে উপস্থিত জনতাকে ভোট কেন্দ্রে গিয়ে ফজর নামাজ পড়তে বলেন তিনি।

হাসনাত বলেন, আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে মনে রাখবেন, তারা আসলে নিজেরাই ভয় পেয়ে গেছে। আমরা আমাদের মা-বোনদের নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেব। কেউ যদি আমাদেরকে ভোট দিতে নাও চায়, সে যেন নিরাপদে তার ভোট সে নিজেই দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করব।

Advertisement

অনুষ্ঠানের বিশেষ অতিথি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বলেন, আবারও নতুন করে ফ্যামিলি ও কৃষি কার্ড দেখানো হচ্ছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, যারা বাউফলবাসীকে কার্ড দেখাচ্ছেন আপনারা তাদেরকে লাল কার্ড দেখাবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমির মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বাউফল পৌর সদরে বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফ্যাস্টুনসহ জামায়াত ও জোট সমর্থিত নেতাকর্মীরা জড়ো হতে থাকে এবং হাজার হাজার জনসমাগমে বিকেল সাড়ে ৪টা নাগাত পাবলিক মাঠ ও তার আশপাশ কানায় কানায় ভরে যায়।

 

  • সর্বশেষ