শিরোনাম
◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা ◈ নেপালে বন্যা: এক শিক্ষকের তাৎক্ষণিক সিদ্ধান্তে যেভাবে বেঁচে গেল ৯০০ শিক্ষার্থী ◈ নিজ সন্তান বি‌ক্রি করে আইফোন ক্রয়! ◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩ ◈ নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি ◈ চার সংসদীয় কমিটি পুনর্গঠন ◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ট্রাকভর্তি বিদেশি মদসহ ৩ মাদক কারবারি আটক

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। ২৩ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ১। মো. মিনাল মিয়া (৩২) ২। মো. রিয়াদ হোসেন (২৮) ৩। মো. নুরুল আমিন (৩৪) আটককৃত সবার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী থানায়।

সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজারে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করার পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ৯৬,৮০৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ