শিরোনাম
◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১২:৪৪ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যু

৯ মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুর্বনা স্বর্ণালী (২২) নামে এক নারী। তিনি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন। তার অনুপস্থিতিতে সাদ্দামের বাড়িতে স্বর্ণালী তার শাশুড়ি, ননদ ও ৯ মাসের শিশু সন্তানকে নিয়ে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। এরপর থেকে তাকে কারাগার থেকে মুক্ত করার জন্য পরিবার বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছিল। এসব বিষয় নিয়ে স্বর্ণালী দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন বলে এলাকাবাসীর ধারণা। হতাশা থেকেই তিনি প্রথমে শিশুসন্তানকে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যার পথ বেছে নেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কানিজ সুর্বনা স্বর্ণালী এবং তার ৯ মাসের শিশুসন্তান নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা ও আত্মহত্যা—নাকি অন্য কোনো বিষয় রয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়