শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১২:০৭ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা আপা ভারতে গিয়ে তাদের কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন। আমরা সেই কর্মী-সমর্থকদের পাশে আছি। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি আমরা তাদের কোনো শাস্তি হতে দেব না। উন্নয়নের প্রতীক ধানের শীষ, তাই আসুন আমরা সবাই মিলে এলাকার উন্নয়নের জন্য কাজ করি।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে তার নিজ আসন ঠাকুরগাঁও-১-এর দেবীপুর খুররমখাঁ আদর্শকলোনি এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, একটি দল হিন্দু, মুসলমান ভাগ করতে চাইছে, কিন্তু আমরা তা কখনোই চাই না। আমরা এই দেশের সব ধর্মের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সবাই মিলে একসঙ্গে সুন্দর দেশ গড়ে তুলতে চাই।

নির্বাচনী পথসভায় লিফলেট বিতরণ এবং নিজের জন্য ধানের শীষে ভোট চেয়ে  মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি পরীক্ষিত দল, আমরা পূর্বেও ক্ষমতায় গিয়েছি এবং দেশের উন্নয়নে কাজ করেছি। তাই আমাদের ওপর আস্থা রেখে কাজ করার সুযোগ করে দেবেন।

মির্জা ফখরুল আরো বলেন, যারা মোনাফেক, মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়—তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাই দেশকে বাঁচাতে শক্তি দিয়ে আবারও উঠে দাঁড়াতে হবে।

হিন্দু ভাই ও মা-বোনদের নিরাপত্তা দিতে হবে, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও শ্রমিকদের ন্যায্য পাওনা দিতে হবে। এই নির্বাচন তার শেষ নির্বাচন, তাই সবার কাছে দোয়া ও ভোট চান মির্জা ফখরুল। তিনি বলেন, ১১১টি মামলায় সাড়ে তিন বছর জেল খেটেছি। আমি যখন জেলে তখন আমার স্ত্রীর অপারেশন হয়েছে, সে অবস্থাও গিয়েছে। তারপরও আমি মাথা নোয়াইনি, আমার নেত্রী বেগম খালেদা জিয়াও মাথা নোয়াননি।

  • সর্বশেষ