শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায়

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০২:০৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার মেঘনায় জেলের জালে এক মণ ওজনের কচ্ছপ, অবমুক্ত করল বনবিভাগ

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় এক মণ ওজনের বিশালাকৃতির কচ্ছপ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কচ্ছপটি দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। ঘটনা জানাজানির পর জেলেদের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দৌলতখানের মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকার জেলে শাকিলের জালে কচ্ছপটি ধরা পড়ে।

শাকিল জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি চারজন মাঝিমাল্লা নিয়ে নদীতে মাছ ধরতে যান। জাল টেনে মাছ ধরার সময় তার জালে আটকা পড়ে বিশালাকৃতির কচ্ছপটি। প্রথমে বড় কোনো মাছ ভেবে জাল তুলতে গেলে তিনি ভিন্ন কিছু বুঝতে পারেন। পরে জাল তুলে দেখা যায় একটি বড় আকৃতির কচ্ছপ জালে পেঁচিয়ে আছে। অন্য মাছের সঙ্গে সেটিকে তীরে নিয়ে এলে উৎসুক মানুষ কচ্ছপটিকে একনজর দেখতে ভিড় করেন।

জেলেরা জানান, এর আগে এত বড় কচ্ছপ তারা কখনও জালে দেখেননি। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।

উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এই প্রজাতির কচ্ছপ সাধারণত সাগর মোহনায় থাকে। জেলেরা যখন সাগর মোহনার কাছাকাছি নদীতে জাল ফেলে, তখন তা তাদের জালে আটকে পড়ে। খোঁজ নিয়ে জেনেছি শুক্রবার একটি কচ্ছপ জেলেদের জালে পড়েছে। পরে সেটি মেঘনা নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ।’

  • সর্বশেষ