শিরোনাম
◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:২০ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেড়েছে সয়াবিন তেল, মুরগির দাম: চড়া সবজির বাজারও

রাজধানীর বাজারে সয়াবিন তেল ও মুরগির দাম বেড়েছে। এছাড়া, স্বস্তি কমেছে সবজির বাজারেও। সপ্তাহের ব্যবধানে করল্লার কেজি ১০০ টাকা ছুঁয়েছে। বেড়েছে লাউ ও জালি কুমড়ার দামও।

গতকাল শুক্রবার কাওরানবাজার, শান্তিনগর ও নিউমার্কেট কাঁচাবাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। দুই লিটারের বোতলজাত সয়াবিনের দাম সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে তা ৩৯০ থেকে ৩৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এক লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের প্রতিবেদনেও সয়াবিন তেলের দাম বাড়ার এ তথ্য জানিয়েছে।

সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এরমধ্যে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে গতকাল তা ১৮০ টাকা ও সোনালি মুরগির দাম ১০ থেকে ২০ টাকা বেড়ে ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ প্রসঙ্গে শান্তিনগর বাজারের মুরগি ব্যবসায়ীরা বেলায়েত বলেন, শীতের মৌসুমে বিয়েশাদি, পিকনিক এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের কারণে মুরগির চাহিদা বেড়েছে। ফলে সোনালি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। অবশ্য টিসিবির তথ্য বলছে, বর্তমানে খুচরা বাজারে যে দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে তা গত বছরের একই সময়ের তুলনায় কম। গত বছর এই সময়ে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ থেকে ২১০ টাকায়। এদিকে মুরগির দাম বাড়লেও ডিমের দাম বাড়েনি। বর্তমানে বাজারে ফার্মের বাদামি রংয়ের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। ডিমও গত বছরের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে। গত বছর একই সময়ে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৩২ থেকে ১৪৪ টাকায়।

স্বস্তি কমছে সবজির বাজারে। গতকাল বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতি কেজি করল্লা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এছাড়া, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। ছোট একটি জালি কুমড়া ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে ফুলকপির দাম কমেছে। গত সপ্তাহের শুরুতে একটি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও গতকাল তা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া, অন্যান্য সবজির মধ্যে মুলা ৪০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ থেকে ৪০ টাকা, আলু ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি টম্যাটো ৮০ থেকে ৯০ টাকা এবং কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে দেশি নতুন পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর বাজারে বিক্রি হওয়া সিংহভাগই পেঁয়াজ দেশি। এছাড়া, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা এবং দেশি পুরোনো পেঁয়াজ ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ