শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে মহাসড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার

শামীম মীর গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে গৌরনদী উপজেলার কসবা দুধ মল্লিক পীরের মাজারের সামনে তাঁকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে মরদেহের দায়িত্ব গ্রহণ করে। পরে নিহত ব্যক্তির সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় এবং তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ব্যক্তি হলেন মো. নাসির হাওলাদার (৫৫)। তিনি একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক হাসান রাসেল বলেন, নিহত নাসির হাওলাদারের বাবার নাম মো. বশির উদ্দিন হাওলাদার। তাঁর বাড়ি বরিশাল সিটি করপোরেশনের ২৯ নম্বর কাশিপুর ওয়ার্ডের শাহপরান সড়কে।

নিহত ব্যক্তির ছোট ভাই মো. হুমায়ুন কবির হাওলাদারের বরাতে ওসি আরও জানান, নাসির হাওলাদার দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। তবে তিনি কী কারণে কসবা এলাকায় এসেছিলেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি।

  • সর্বশেষ