শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার মেঘনায় জেলের জালে এক মণ ওজনের কচ্ছপ, অবমুক্ত করল বনবিভাগ

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় এক মণ ওজনের বিশালাকৃতির কচ্ছপ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কচ্ছপটি দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। ঘটনা জানাজানির পর জেলেদের কাছ থেকে কচ্ছপটি উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দৌলতখানের মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাট এলাকার জেলে শাকিলের জালে কচ্ছপটি ধরা পড়ে।

শাকিল জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি চারজন মাঝিমাল্লা নিয়ে নদীতে মাছ ধরতে যান। জাল টেনে মাছ ধরার সময় তার জালে আটকা পড়ে বিশালাকৃতির কচ্ছপটি। প্রথমে বড় কোনো মাছ ভেবে জাল তুলতে গেলে তিনি ভিন্ন কিছু বুঝতে পারেন। পরে জাল তুলে দেখা যায় একটি বড় আকৃতির কচ্ছপ জালে পেঁচিয়ে আছে। অন্য মাছের সঙ্গে সেটিকে তীরে নিয়ে এলে উৎসুক মানুষ কচ্ছপটিকে একনজর দেখতে ভিড় করেন।

জেলেরা জানান, এর আগে এত বড় কচ্ছপ তারা কখনও জালে দেখেননি। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।

উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এই প্রজাতির কচ্ছপ সাধারণত সাগর মোহনায় থাকে। জেলেরা যখন সাগর মোহনার কাছাকাছি নদীতে জাল ফেলে, তখন তা তাদের জালে আটকে পড়ে। খোঁজ নিয়ে জেনেছি শুক্রবার একটি কচ্ছপ জেলেদের জালে পড়েছে। পরে সেটি মেঘনা নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ।’

  • সর্বশেষ