শিরোনাম
◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:৩৬ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশে ডিম নিক্ষেপ (ভিডিও)

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় মৌচাক এলাকায় গণসংযোগে অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় হঠাৎ পাশের একটি ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। ডিম নিক্ষেপের পরপরই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দলের কর্মী-সমর্থকেরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ডিজিটাল ক্যাম্পেইন টিমের ব্যবস্থাপক শামিল আব্দুল্লাহ বলেন, ‘মৌচাক এলাকায় বাংলা টিভির গলিতে প্রচারণা চলছিল। এ সময় বাংলা টিভির বিপরীত দিকের ভবন থেকে ডিম ছুড়ে মারা হয়। এরপর আমরা ওই এলাকার কর্মসূচি যথাসম্ভব দ্রুত শেষ করে পরীবাগে চলে আসি।’

শামিল আব্দুল্লাহ জানান, এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী অক্ষত আছেন। তিনি প্রচারণায় অংশ নিচ্ছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়