শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে গভীর রাতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোয় ৫২ জনকে জরিমানা ও অর্থদণ্ড

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে গভীর রাতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রপ ও জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ৫২ জন ব্যক্তিকে অর্থদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের পাশে উপজেলার ৩নং ধামইর ইউপি’র ধুকুরঝাড়ী এলজিইডি পার্কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ডাদেশ প্রদান করা হয়।

একই ঘটনায় একাসাথে প্রায় অর্ধশতাধিক অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসায় বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমিঃ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গণউপদ্রপ বন্ধ করার জন্য সরকারি কমচারীর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেই উপদ্রপ পুনরায় করা বা চালু রাখার অপরাধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৫২ জন অপরাধীকে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৬ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান প্রদান করা হয়েছে।

জনসাধারণের কথা চিন্তা করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ।

  • সর্বশেষ