শিরোনাম
◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবা‌দিক না‌মে কিছু কলঙ্ক আছে যাদের‌কে মানুষ বলা‌ ঠিক হবে না : আমির হামজা

কু‌ষ্টিয়া-৩ (সদর) আস‌নের জামায়া‌তের এম‌পি প্রার্থী ও ইসলা‌মিক বক্তা মুফ‌তি আমির হামজা বলেছেন, ‘সাংবা‌দিক না‌মে কিছু কলঙ্ক আছে যাদের‌কে মানুষ বলা‌ ঠিক হবে না।’ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রা‌তে কু‌ষ্টিয়া পৌর ১৯ নম্বর ওয়া‌র্ড জামায়া‌তের নির্বাচনী অফিস উদ্বোধনকালে তি‌নি এমন মন্তব্য ক‌রেন। এ সময় জামায়া‌তে ইসলামীর ওয়ার্ড পর্যা‌য়ের নেতাকর্মী ও সমর্থকরা উপ‌স্থিত ছি‌লেন।

আমির হামজা ব‌লেন, ‘আমার মনে হয় এভা‌বে হঠাৎ আমা‌দের সাম‌নে থে‌কে আমা‌দের অভিভাবক আক‌স্মিক বিদায়ও নি‌ত না।

এজন্য আমরা তা‌দের‌কেই দায়ী কর‌ছি যারা এই অকারেন্স ও মব তৈ‌রি ক‌রে‌ছে।’

এ সময় একটি গণমাধ্যমের প্রতি‌নি‌ধির নাম উল্লেখ করে তিনি ব‌লেন, ‘বি‌ভিন্ন গো‌য়েন্দা সংস্থা ২০১৯ ও ২০২৩ সা‌লের কাটছাঁট ক‌রা ভি‌ডিও কারা ছড়ি‌য়ে‌ছে তা‌দের নাম জান‌তে চে‌য়ে‌ছে। আমরা সেই নামগু‌লো দি‌য়ে‌ছি এবং শা‌স্তিও দা‌বি ক‌রে‌ছি।’

তি‌নি আরো ব‌লেন, ‘বি‌রোধিতায় যারা আছে তারাই এসব তৈ‌রি করছে।

মানু‌ষের ভেত‌রে ভয়-ভীতি, বিভ্রান্তি ছড়া‌নোর জন্য তারা পুরাতন জি‌নিস‌কে সাম‌নে নি‌য়ে এসে কাটছাঁট ক‌রে সারা বাংলা‌দে‌শে আগে-পি‌ছে একটা কথা লা‌গি‌য়ে মামলা দিচ্ছে।’
আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মন্তব্যের বিষ‌য়ে আমির হামজা ব‌লেন, ‘আমার এই কথার জন্য আমি অনেক আগেই ক্ষমা চে‌য়ে‌ছি এবং ভুল স্বীকার করে‌ছি। আবার ২০২৬ সা‌লেও ভুল স্বীকার করলাম।’

 আওয়ামী সরকা‌রের সা‌বেক মন্ত্রী ডা. মুরা‌দ হাসা‌নের উদাহ‌রণ টে‌নে তিনি ব‌লেন, ‘টাকলা মুরাদ জাইমা রহমান‌ ও তা‌রেক রহমানকে নি‌য়ে যে বিশ্রী কথা ব‌লে‌ছেন।

তার বিরু‌দ্ধে তো আপনারা এই কয় বছ‌রে একটা কথাও বল‌লেন না। সুতরাং এগু‌লো যে আপনারা কেন ক‌রে‌ছেন আমরা তা বু‌ঝে ফে‌লে‌ছি।’

ঝাড়ু মি‌ছিল প্রস‌ঙ্গে হামজা বলেন, ‘আপনারা মি‌ছিল কর‌বেন, আপনা‌দের মা-বোন নেই? আপনা‌দের মে‌য়ে নেই, স্ত্রী নেই? তা‌দের‌কে দি‌য়ে করান! লাইলা বেগ‌মের ম‌তো এরকম ম‌হিলা তিন শ টাকা দি‌য়ে ভাড়া করা লাগ‌বে কেন? এই ম‌হিলা তো এখন বিপ‌দে আছে। ম‌হিলার খোঁজ নি‌য়ে‌ছি। এখন বল‌ছে কি কর‌তে গেলাম আমি, তিন শ টাকা নি‌তে গি‌য়ে এখন দেখ‌ছি ৩০ হাজার চ‌লে যা‌বে।

’ এ সময় আগামী‌তে এমন ভুল আর না করার আহ্বান জানান জামায়া‌তের এই প্রার্থী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়