শিরোনাম
◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির করে পালিয়ে যাওয়ায় সময় সিএনজি চালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের মো. নাবিল হোসেন (২২), মো. নয়ন হোসেন (২০), রিমন হোসেন (২০), মো. শাকিব হোসেন (২০), জিদান (১৫) ও চরপাতা ইউনিয়নের মো. রাকিব (২০)।

পুলিশ জানায়, রাতে উপজেলার চরমোহনা ইউপির বাসাবাড়ি-হায়দরগঞ্জ রাস্তার সলিং এর মাথা নামক স্থানে সড়কের ওপর একদল ডাকাত সিএনজি যোগে এসে অটোরিকশা থামিয়ে মোঃ মমিনের কাছ থেকে দেশীয় অস্ত্র দেখিয়ে তার মোবাইল ফোন ও মালামা নিয়ে যায়। পরে ঘটনাস্থলে টহল পুলিশ গেলে মমিন পুলিশকে ডাকাতির ঘটনা জানায়। ডাকাতির ঘটনা শুনে পুলিশ ডাকাতদের ধাওয়া করে উক্ত ডাকাত দলের সিএনজি চালিত অটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছোরা, তালা ভাঙার হাতুড়ি ও হ্যান্ড কার্টার এবং ডাকাতি করা মালামাল উদ্ধার করা করা হয়।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, ডাকাতি করে পালিয়ে যাওয়ায় সময় পুলিশ ধাওয়া করে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. মমিন মিয়া বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়