শিরোনাম
◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক ◈ মার্কিন বিশ্লেষক বল‌লেন, আমরা ব্যর্থ হয়েছি, মধ্যপ্রাচ্য ছাড়ার সময় হয়েছে: ফ‌রেন প‌লি‌সি‌র প্রতি‌বেদন ◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধান ছেড়ে সবজি চাষে বদলে গেছে অনিকের জীবন 

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের নবীনগর থেকে মুরাদনগরে যাওয়ার পথে মূল রাস্তা সংলগ্ন বিস্তীর্ণ তিন ফসলি জমিগুলো একসময় ছিল কেবল ধান উৎপাদনের জন্য পরিচিত। সময়ের পরিবর্তন ও লাভজনক কৃষির সম্ভাবনায় সেই জমিগুলো এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ সবজি ক্ষেতে। এই পরিবর্তনের অন্যতম পথিকৃৎ জিনদপুর ইউনিয়নের ২২ বছরের তরুণ কৃষক অনিকুর রহমান অনিক।

বছর দুই ধরে অনিকুর রহমান প্রচলিত ধান চাষের বাইরে গিয়ে বাণিজ্যিক ও উচ্চমূল্যের সবজি উৎপাদনের সিদ্ধান্ত নেন। কৃষি বিভাগের পরামর্শ, প্রশিক্ষণ এবং নিজের আগ্রহকে কাজে লাগিয়ে তিনি ধীরে ধীরে ধানের জমিগুলোকে সবজি চাষের উপযোগী করে তোলেন। সরেজমিনে দেখা যায় তিনি প্রায় ৫ বিঘা জমিতে শসা, বেগুন, মরিচ ও টমেটো আবাদ করছেন। টমেটো উত্তোলন হচ্ছে গতবছরের তুলনায় এবছর টমেটোর দাম বেশ ভালো জমি থেকেই ৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। শীতের প্রকোপ কমে যাওয়ায় রোগ বালাই তেমন নেই। মরিচ উত্তোলন শীঘ্রই শুরু হবে, পরিচর্যা চলছে বেগুনের জমির। পাশেই তৈরি হচ্ছে রমজানকে লক্ষ্য করে শসার আবাদ।লাভজনক কৃষিতে জমি নির্বাচনের গুরুত্ব সম্পর্কে অনিকের অভিজ্ঞতা এখন অনেকের জন্য দিকনির্দেশনা। তুলনামূলক উঁচু জমি, সেচ সুবিধা ও পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকায় তার সবজি ক্ষেতে ফলন হচ্ছে আশানুরূপ। এসব সবজি চাষ করে তিনি বছরে গড়ে ২ থেকে ৩ লাখ টাকা আয় করছেন, যা তার পরিবারের আর্থিক স্বচ্ছলতা এনে দিয়েছে। 

এ বিষয়ে তরুণ কৃষক অনিক বলেন, “আগে শুধু এখানে ধান চাষ হতো। খরচের তুলনায় লাভ খুব একটা থাকত না। কৃষি অফিসের পরামর্শ ও প্রশিক্ষণ পেয়ে ধীরে ধীরে সবজি চাষের দিকে আগ্রহী হই। শুরুতে কিছুটা ঝুঁকি ছিল, কিন্তু এখন বুঝতে পারছি—সঠিক জমি নির্বাচন, সময়মতো সেচ ও পরিচর্যা করলে সবজি চাষ অনেক বেশি লাভজনক। ধানের জমিতেই শসা, লাউ বেগুন, মরিচ ও টমেটো চাষ করে ভালো আয় হচ্ছে। ভবিষ্যতে আবাদ আরও বাড়ানোর পাশাপাশি অন্য তরুণদের কৃষিতে আগ্রহী করে তুলতে চাই। ধীরে ধীরে আরো জমি লীজ নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।'

জিনদপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নূরনবী জানান, জিনদপুর ইউনিয়নের তরুণদের বাণিজ্যিক কৃষিতে উৎসাহিত করতে নিয়মিত অনিকুর রহমানের উদাহরণ তুলে ধরা হয়। তার সাফল্য দেখে এলাকার অনেক কৃষক ধানের পাশাপাশি সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। চলতি মৌসুমে ধানের আবাদি জমি এবং পতিত জমিতে প্রায় ২৫ বিঘা সবজি আবাদ হচ্ছে।

এ বিষয়ে নবীনগর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, জিনদপুর ইউনিয়নে তরুণ কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিতে সম্পৃক্ত করতে নিয়মিত প্রশিক্ষণ এবং প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্ট্যান্স প্রজেক্ট, কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ, উঠান বৈঠক, মাঠ দিবসে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় প্রদর্শনী উপকরণ নিয়মিত সরবরাহ করা হচ্ছে। আমাদের লক্ষ্য তারুণ্যনির্ভর টেকসই বাণিজ্যিক কৃষি।

তিনি আরও বলেন, এসব প্রকল্পের মাধ্যমে কৃষকদের জমি নির্বাচন, আধুনিক উৎপাদন প্রযুক্তি, উচ্চমূল্যের ফসল চাষ ও বাজারমুখী কৃষি ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর ফলেই অনিকুর রহমানের মতো তরুণ কৃষকরা ধানের প্রচলিত চাষ থেকে বেরিয়ে এসে সবজি উৎপাদনে সফল হচ্ছেন, যা এলাকায় টেকসই কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
যখন অনেক তরুণ জীবিকার সন্ধানে শহরমুখী, তখন অনিকুর রহমান প্রমাণ করছেন—সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও কৃষি বিভাগের সহযোগিতা থাকলে গ্রামেই গড়ে তোলা সম্ভব লাভজনক ও টেকসই কৃষি উদ্যোগ। নবীনগরের মাঠে ধানের জমি থেকে সবজির এই রূপান্তর এখন নতুন সম্ভাবনার গল্প হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়