শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৪:৫০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিড়ি খাওয়া’ নিয়ে বক্তব্য দেওয়ায় জামায়াতের দুই কোটি টাকার মার্কেটিং হয়েছে: ফয়জুল (ভিডিও)

ঝালকাঠি-১ আসনে ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, ‘আমার একটা বক্তব্য নিয়ে অনেকে সমালোচনা করছে, কিন্তু ওই বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে। আমি বলেছি, আমার কোনো কর্মী যদি বিড়ি খোরও হয়, তবে সে বিড়ি খাওয়া অবস্থায় জামায়াত ইসলামীর দাওয়াত দিবে। এতে করে আল্লাহ তাকে ওই খারাপ অভ্যাস থেকে বের করে আনতে পারেন।’

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ফয়জুল হক আরও বলেন, ‘বক্তব্যটিকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। আমাদের যা করি বা বলি তা ভাইরাল হয়, এটি আল্লাহর পক্ষ থেকে গিফট। দুই কোটি টাকার মার্কেটিং তারা ফ্রিতেই করে দিচ্ছে। এই দেশের বিড়িওয়ালা, দাড়ি কামানো মানুষ বা ইসলামপ্রিয় মানুষ—সবাই আমাদের ভোট দিবে।’ 

তিনি নেতাকর্মীদের ফেসবুক ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, জোটের কোনো বন্ধুর বিরোধিতা রাস্তাঘাটে বা ফেসবুকে করা যাবে না। কোনো ভুল হলে তা নিজেদের মধ্যে সমাধান করতে হবে।

Advertisement

স্মার্ট রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি দিয়ে এই জামায়াত নেতা বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশে স্মার্ট শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে দেখাবে ইনশাআল্লাহ। কাঁঠালিয়ার মানুষ ১২ তারিখের (ফেব্রুয়ারি) অপেক্ষায় আছে। সবাই এখন দাঁড়িপাল্লাকে বিজয়ী দেখতে চায়। বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’ 

তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মুরুব্বিদের আশীর্বাদ কামনা করেন।

অনুষ্ঠানে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর প্রশংসা করে ফয়জুল হক বলেন, ‘রাজাপুর-কাঁঠালিয়ায় শুধু এমপিই হবে না, আরও অনেক কিছু হবে এবং আমাদের মিতু আপুও তার অংশীদার হবেন।’ ১০ দলীয় জোটের ঐক্য বজায় রেখে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য তিনি নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

 

  • সর্বশেষ