শিরোনাম
◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর ৬ আসনে ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ, সুষ্ঠু নির্বাচন চান প্রার্থীরা

নোয়াখালী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মোট ৪৭ জন প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক দলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের দাবি জানান।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম সকাল সকাল সাড়ে ৯টায় নোয়াখালী-১ আসনের ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে নোয়াখালী-৬ আসনের ১০ জন, নোয়াখালী-২ আসনের ৫ জন, নোয়াখালী-৩ আসনের ৭ জন, নোয়াখালী-৪ আসনের ৭ জন এবং নোয়াখালী-৫ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পাওয়া প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলো।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) নোয়াখালীর বিভিন্ন আসনে মোট ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। তারা হলেন- নোয়াখালী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইয়েদ আহমেদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন।নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীম উদ্দিন মওদুদ এবং খেলাফত মজলিসের প্রার্থী আলী আহমদ। এছাড়া নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ মাহফুজুল হক মনোনয়ন প্রত্যাহার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়