শিরোনাম
◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫২ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

এক মাস ২২ দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার চাল আমদানির অনুমতি দেওয়ায় বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে এ কার্যক্রম শুরু হয়।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম. আর. বাধন ভারত থেকে চাল আমদানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুর থেকে পুনরায় ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় আমদানিকারকেরা চাল আমদানি করছেন এবং আমদানি করা চাল দ্রুত ছাড়করণ করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ৩০ নভেম্বর সবশেষ চাল আমদানি হয়েছিল এ বন্দর দিয়ে। হিলি চালের বাজারের আজকের তথ্যমতে, প্রতিকেজি সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ৭১ টাকা দরে, স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। অন্যদিকে আজ আমদানি করা চাল বন্দরে বিক্রি হচ্ছে ৬৫ টাকা যা বর্তমান দেশের বাজারের তুলনায় কেজিতে ৫ টাকা কম।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দর দিয়ে মোট ৩২ জন আমদানিকারক ১৪ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি (আইপি) পেয়েছেন। তিন দিন আগে কৃষি অধিদপ্তরের খামারবাড়ি থেকে এ অনুমতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার থেকে বন্দরের মাধ্যমে চাল আমদানি শুরু হয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ