শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরের ৩টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

তপু সরকার হারুন, শেরপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি নির্বাচনী আসনের বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। ২১ জানুয়ারি বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

প্রতীক বরাদ্দপ্রাপ্তরা হচ্ছেন শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন
প্রিয়াঙ্কা (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম (দাঁড়িপাল্লা), এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া (শাপলা কলি), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক মনি (লাঙল) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ (মোটরসাইকেল)।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস (হাতপাখা) ও এবি পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা (ঈগল)।

আর শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন (হাতপাখা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান (কাঁচি) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা (মোটরসাইকেল)।

এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রার্থীর পক্ষে নিজ নিজ প্রতীক সাক্ষর দিয়ে বুঝে নিলেও
শেরপুর-১ আসনে এনসিপি প্রার্থী অনুপস্থিত ছিলেন এবং তার পক্ষে কেউ প্রতীক বুঝে নেননি।

প্রতীক বরাদ্দকালে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল আমিন (পিএসসি), শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, জেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রার্থী, সমর্থক, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়