শিরোনাম
◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:৫৮ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী (হাঁস মার্কা) ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনি পরিবেশ ও ভোটের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, সবাই খেয়াল রাখবেন আমার হাঁস যেন চুরি না হয়। নির্বাচনে জালভোট দিয়ে আমার ‘হাঁস চুরি’ করার চেষ্টা করতে পারে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভোটারদের সজাগ থাকার আহ্বান জানানোর পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার দাবি জানান রুমিন ফারহানা। 

তিনি বলেন, ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অনিয়ম, জালভোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 

রুমিন ফারহানা বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার। সরাইল ও আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা। এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষপর্যন্ত লড়াই করে যাব।

তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে আশ্বাস দেন তিনি।

 

  • সর্বশেষ