শিরোনাম
◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের কুমার নদে ভাসছিল যুবদল নেতার লাশ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কুমার নদ থেকে ফিরোজ শেখ (৫২) নামে এক যুবদল নেতার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি গ্রামের পাশ্ববর্তী কুমার নদ থেকে ওই যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়। 

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি ভোটকেন্দ্রের যুবদল কেন্দ্র কমিটির সভাপতি ছিলেন।

নিহত ফিরোজ শেখ চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত শাজাহান শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয় কয়েকজন নদে একটি লাশ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে নগরকান্দা থানায় খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, কুমার নদ থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছি। সাথে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ