শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের দুই নেতার পদত্যাগের ঘোষণা

মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরের ননীক্ষীরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ননীক্ষীর ইউনিয়নের নওখন্ডা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক শেখ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন মৃধা বলেন, এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাইতেছি যে, আমরা আওয়ামী লীগ এর স্ব স্ব পদ থেকে  স্বেচ্ছায় দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি।

আমরা আরো জানাইতেছি যে, আজ থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই।

  • সর্বশেষ