শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বিদেশী পিস্তল সহ আটক ২

কাজী রাশেদ, চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে বিদেশী পিস্তল,
ম্যাগজিন সহ দুই জনকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারী) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাধাইয়া বাসস্টেশন এলাকায় বিশেষ অভিযান চলাকালীন রাত ৮টা ১৫ মিনিটে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকন ( ঢাকা মেট্টো-ব-১৫-৬৯৮৬ ) যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর থানার লক্ষণখোলা গ্রামের মো. গোলজার হোসেন এর ছেলে মো. চিশতী (৪২)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা ওই অস্ত্র কোথা থেকে এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (কুমিল্লা রিজিউন) শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শণ করেন।

  • সর্বশেষ