শিরোনাম
◈ ১৬০ কেজি গাঁজা উদ্ধার করে বিক্রি, কুমিল্লায় ২ পুলিশ কর্মকর্তার বিষয়ে যা বললেন ওসি ◈ ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ নিয়ে কি তদন্ত হবে? ◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দে‌শের একমাত্র ঋ‌ষিকুম্ভমেলা বাঁশখালীর ঋষিধামে শুরু হ‌চ্ছে শুক্রবার থে‌কে

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ বাংলা‌দে‌শের একমাত্র ঋ‌ষিকুম্ভমেলা চট্টগ্রা‌মের ঐ‌তিহ‌্যবাহী বাঁশখালীর ঋষিধামে আগামী শুক্রবার (২৩জানুয়ারী) থে‌কে ২ ফেব্রুয়ারী পর্যন্ত ১১‌দিনব‌্যাপী ধর্মীয় কার্যক্রমের মাধ‌্যমে শুরু হ‌বে।

এ উপল‌ক্ষে স্থানীয় সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা বাঁশখালীর ঋষিধামে দেশের একমাত্র ঋ‌ষিকুম্ভ মেলার প্রস্তুতি ক‌মি‌টির সদস‌্যদের নি‌য়ে অনু‌ষ্টিত হয়। সভায়

আগামী ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত ১১‌দিনব‌্যাপী নানা আ‌য়োজ‌নের মাধ‌্যমে বাঁশখালীর ঐ‌তিহ‌্যবাহী কালীপু‌রের ঋষিধামে ২২তম ঋ‌ষিকুম্ভ মেলার ১১দিন কর্মসুচী অব‌হিত ক‌রেন ঋ‌ষিকুম্ভ মেলার প্রস্তুতি ক‌মি‌টির সদস‌্যদেরা।

ভারতের কুম্ভমেলার অনুসরণে বাংলাদেশে এই মেলার প্রবর্তন করেন জগৎগুরু শিবকল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ।প্রতি ৩ বছর অন্তর অন্তর এই মেলা অনুষ্ঠিত হয়।

২২তম ঋ‌ষিকুম্ভ মেলা সকল কর্মসুচী সুষ্ট ও শা‌ন্তিপূর্ণ ভা‌বে সম্পাদ‌নের জন‌্য স্থানীয় সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময় কা‌লে দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলার আহবায়ক এড‌ভো‌কেট অনুপম বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঋষিধাম ও তুলসীধাম এর মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ, শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দেব, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, অবসর প্রাপ্ত শিক্ষক খোকন চক্রবর্তী, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভো‌কেট কাঞ্চন বিশ্বাস,মহিলা শাখার সভানেত্রী শ্রীমতি পান্না পাল, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালী শাখার সভাপতি অলক দাশ,ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার  সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি গুহ, বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ, পরিষদ কর্মকর্তা দোলন দাশ,নারায়ণ মল্লিক,রুহিতোষ দেবনাথ, ক্লিনটন দাশ, সুমন দেব,অমিত বিশ্বাস প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়