শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:০৪ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কসমস ফুলের সৌন্দর্যে মুখরিত এলাকা, বাড়ছে দর্শনার্থীর আগ্রহ

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পূর্বাঞ্চলের রসুলপুর এলাকায় গড়ে ওঠা কসমস ফুলের বাগান এখন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাদা, গোলাপি, বেগুনি ও লাল রঙের কসমস ফুলে ভরে ওঠা বাগানটি প্রতিদিনই বহু মানুষের নজর কাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক একর জমিতে পরিকল্পিতভাবে এই কসমস ফুলের বাগানটি গড়ে তোলা হয়েছে। শীত মৌসুমের শুরু থেকেই ফুল ফোটা শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে বাগানটি রঙিন সৌন্দর্যে ভরিয়ে রাখে চারপাশের পরিবেশ।

বাগানটির উদ্যোক্তা জানান, কম খরচ ও সহজ পরিচর্যার কারণে কসমস ফুল চাষ লাভজনক। তিনি বলেন, “এই ফুলের চাষে রাসায়নিক সারের ব্যবহার কম লাগে। ফলে পরিবেশ যেমন ভালো থাকে, তেমনি বাজারে ফুল বিক্রি করে আর্থিক লাভও হচ্ছে।”

দর্শনার্থীদের মধ্যে অনেকেই জানান, প্রাকৃতিক সৌন্দর্যের এমন দৃশ্য মানসিক প্রশান্তি এনে দেয়। কেউ কেউ পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসছেন, আবার অনেকে ছবি তুলে সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, কসমস ফুলের বাগান মৌমাছি ও প্রজাপতির সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও উৎসাহিত করা হবে।

  • সর্বশেষ