শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৫ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও তিনজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত উপজেলার নোয়ান্নই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মো. রাসেলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা উপজেলার বাঁধের হাটের উদ্দেশ্যে যাত্রা করে। পথে বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সিফাতকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপ ভ্যানের চালককে গাড়িসহ আটক করে পুলিশে খবর দেয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ