শিরোনাম
◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ :বাগেরহাটের ফকিরহাটে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: ‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ এ স্লোগান নিয়ে ভোটের গাড়ি এখন বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন বিষয়ক প্রচার প্রচারণার জন্য গাড়িটি জেলার উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছায়।

ভ্রাম্যমাণ এ ভোটের গাড়িতে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি করা পাঁচটি পিভিসির মাধ্যমে তুলে ধরা হচ্ছে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস। এর মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে সচেতন করা হচ্ছে। এতে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

এ গাড়িটি কোন প্রার্থীর বিষয়ে প্রচার করছে না। ফকিরহাটে ভোটের গাড়ির এ প্রচারণা দিনভর সদর ইউনিয়নের ডাকবাংলো মোড়, ফলতিতা বাজার সহ বিভিন্ন স্থানে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে প্রচার চালায়। এসময় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ সহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ