শিরোনাম
◈ ঋণ খেলাপির কারণে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ ◈ বিশ্বকা‌পে কেপ ভার্দের সামনে আর্জেন্টিনা, ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভা‌র্দের অধিনায়ক ◈ আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে ভার‌তের সিরিজ হারে সমালোচনায় বিদ্ধ ‌কোচ গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ আইসল্যান্ড ক্রিকেটেরও ◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় প্রতিবন্ধী যুবতীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দুই সন্তানের জনক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. কাইয়ুম মোল্যা (৪৫) নামে দুই সন্তানের এক জনককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত কাইয়ুম মোল্যাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি ওই গ্রামের বাসিন্দা মো. রোকন মোল্যার ছেলে। কাইয়ুম মোল্যা এক ছেলে ও এক মেয়ের জনক বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ভাওয়াল ইউনিয়নের ২৮ বছর বয়সী এক প্রতিবন্ধী যুবতীকে কৌশলে ফুসলিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করে কাইয়ুম মোল্যা। ধারাবাহিক নির্যাতনের ফলে ওই যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভুক্তভোগীর পরিবার শুক্রবার রাতে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাইয়ুম মোল্যাকে গ্রেপ্তার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, একাধিকবার ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধী যুবতী গর্ভবতী হয়ে পড়েন। পরিবার মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীকে উদ্ধার করে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়