শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিস প্রার্থীর গাড়ি পোড়ানোর হুমকি: ভাইরাল কলরেকর্ডে তোলপাড়

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরকে কেন্দ্র করে হুমকিমূলক একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তার গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকির কথা শোনা যাওয়ায় নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া অডিওটি নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম এলাকার বাসিন্দা, বিএনপি সমর্থক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমান যুবদল নেতা রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার এবং একই এলাকার রিকশা প্রতীকের সমর্থক, মাওলানা সিদ্দিকুর রহমানের ছেলে মাওলানা শোয়াইব ইসলামের কথোপকথন বলে দাবি করা হচ্ছে।

জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাওলানা শোয়াইব ইসলাম আল্লামা শাহ আকরাম আলীকে বনগ্রাম এলাকায় আনার উদ্যোগ নেন। এ বিষয়ে আপত্তি জানান রবি মেম্বার। ভাইরাল কলরেকর্ডে রবিউল ইসলামকে বলতে শোনা যায়, “তোর ভোট দেওয়ার দরকার হইলে, তুই হুজুরকে ভোট দে। কিন্তু হুজুরকে আনার দরকার নাই।” একপর্যায়ে আরও বলেন, “ধলা হুজুর কেন, ধলা হুজুরের বাপও বনগ্রাম মোড়ে আসতে পারবে না—গাড়ি দিলে জ্বালাইয়া দিমু।”

কলরেকর্ডটি ছড়িয়ে পড়ার পর ভোটার ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে নির্বাচনী পরিবেশের জন্য হুমকি এবং আচরণবিধির পরিপন্থী বলে মন্তব্য করছেন।

Advertisement

তবে অভিযোগ অস্বীকার করে রবিউল ইসলাম বলেন, “মাওলানা শোয়াইব ইসলাম আমার এলাকার এক বিএনপি সমর্থকের বাড়িতে জোরপূর্বক ধলা হুজুরকে নিয়ে কর্মসূচি করতে চাইছিলেন। ওই পরিবারটি বিব্রত হয়ে আমাকে জানায়। আমি শুধু বলেছি—যেখানে বাড়ির মালিকই চাচ্ছে না, সেখানে জোর করে যাওয়ার প্রয়োজন কী।”

এদিকে রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর নির্বাচনী মুখপাত্র মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান বলেন, “আমরা শুরু থেকেই শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের জনপ্রিয়তা দেখে একটি পক্ষ পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে। বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। রবি মেম্বারের বক্তব্য নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমাদের নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।”

ভাইরাল কলরেকর্ডের সত্যতা যাচাই কিংবা এ ঘটনায় প্রশাসনের কোনো তদন্ত শুরু হয়েছে কি না—প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

  • সর্বশেষ