শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৪ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীর পদ্মা নদীতে কুমিরের দেখা, স্থানীয়দের মাঝে আতঙ্ক

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে ২৮ নং উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে কয়েকদিন ধরে বড় একটি কুমিরের দেখা মিলেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে স্কুলের সামনে গিয়ে দেখা গেছে, কুমির দেখতে পদ্মা নদীর তীরে ভিড় করছেন উৎসুক জনতা। 

স্থানীয়দের দাবি, কখনও সকাল, কখনও দুপুরে নদীতে কুমির ভেসে উঠেছিল। স্থানীয় যুবকসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) কুমিরের ছবি দিয়ে সাবধানতা অবলম্বন করে পোস্ট করেছেন।

উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম তার ফেসবুকে লিখেছেন হঠাৎ করেই কুমির দেখা গেলো আমাদের ২৮নং উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় (দেওয়ান বাড়ি স্কুল) এর পাশে পদ্মা নদীতে। স্থানীয় সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Advertisement

রবিউল রবি নামে এক যুবক তার ফেসবুকে লিখেছেন, রাজবাড়ী উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে আজ এই কুমিরটি দেখা গেছে। সকাল থেকে বেশ কয়েকবার কুমিরটি নদীতে ভেসে উঠেছে। যে স্থানে কুমিরটি দেখা গেছে, সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করে। এ নিয়ে এলাকায় কৌতুহল তৈরি হয়েছে। সবার সাবধানতা অবলম্বন করা উচিৎ।

মিজানুর রহমান মুন তার ফেসবুকে লিখেছেন, বিশেষ সর্তকতা। রাজবাড়ী পদ্মা নদীর ওড়াকান্দা বাজার পয়েন্টে নদীতে কুমির দেখা যাচ্ছে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় হাবিবুর রহমান বলেন, আমি নিজেও শুনেছি গত দুই থেকে তিন দিন এখানে কুমির ভেসে উঠেছে। আজও দুইবার দেখা গেছে। এটা শুনে বিকালে এসেছি দেখতে। তবে দেখতে পাইনি এখনও।

এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, আমিও বিষয়টি জানতে পেরেছি উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কুমির দেখা যাচ্ছে। যেহেতু ওইটা মূল নদী সেহেতু ওখান থেকে কুমির ধরাটা এক প্রকার অসম্ভব। আমরা আমাদের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করবো যাতে তারা নদীতে না নামে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদ্মা পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হবে।

  • সর্বশেষ