শিরোনাম
◈ ঘুরে দাঁড়াচ্ছে বাইসাইকেল রপ্তানি, বাড়ছে নতুন বিনিয়োগ ◈ সীমান্তের ১০৫ পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, সবচেয়ে বড় বাজার ঢাকা ◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৫ অবৈধ ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস

আদনান হোসেন, ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং একটি ইটভাটার চিমনি ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বিসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

অভিযানকালে মেসার্স এ কে খান ব্রিকস, মেসার্স সান ব্রিকস, মেসার্স ইউএসএ ব্রিকস, মেসার্স হালিমা ব্রিকস ও মেসার্স ডাউটিয়া ব্রিকসকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেসার্স সান ব্রিকসের অবৈধ চিমনি ভেঙে ফেলা হয় এবং সংশ্লিষ্ট ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন জানান, এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোনো বৈধ ছাড়পত্র ছিল না। এ কারণে আইন অনুযায়ী জরিমানা ও চিমনি ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়