শিরোনাম
◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে মানসিক ভারসাম্যহীন ৯ বছরের আবিরের সন্ধান পেতে মায়ের আকুতি

লিয়াকত আলী লাভলু, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ উপজেলার  ৪ নং গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন ৯ বছরের আবির নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিশুটির, পিতাঃ সেক- বাচ্চু (৪৫), মাতাঃ আলেয়া বেগম (৩৯), শিশু আবিরের সন্ধান পেতে অসহায় মা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে মা আলেয়া থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করে। 

"জিডি সূত্রে জানা যায় শিশু বাচ্চাটি মানসিক ভারসাম্যহীন সে কম কথা বলে, এবং তার ইচ্ছা ও খেয়াল খুশি মত চলাফেরা করে। ৬ জানুয়ারী ২৬ ইং তারিখ দুপুর ২.০০ টায়  প্রতিদিনের মত বাড়ির আশেপাশে খেলাধুলা করছিল । বেলা পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসে না। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও খুঁজে  পাওয়া যায়নি। ছেলেটির  উচ্চতা অনুমান ৪ ফুট, গায়ের রং- কালো, মুখমণ্ডল গোলাকার, গায়ে আকাশী রং এর ফুলহাতা গেঞ্জি, পরনে কালো টাউজার রয়েছে।

নিখোঁজ আবির হোসেনকে কেউ দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নিকটস্থ থানা কিংবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 
"যোগাযোগ- (এস.আই গোলাম হোসেন চরভদ্রাসন থানা- মোবাইল ০১৭২১-৯৪২৮৮৮)- স্থানীয় মেম্বার (সরোওয়ার  হোসেন- ০১৭৭২-২২৭২৯১)- (শিশুটির পরিবার- ০১৩০২-৯৩৬৭৬৮) মানসিক ভারসাম্যহীন শিশুটি নিরাপদ প্রত্যাবর্তনের জন্য পরিবার- সহ, এলাকাবাসী সকলের সহযোগিতা কামনা করছে।

"চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিখোঁজ আবির হোসেনের মাতা- আলেয়া থানায় আসলে আমরা দ্রুত মিসিং ডায়রি নেই, এবং সারা বাংলাদেশে বেতার বার্তা পাঠাই, এস.আই গোলাম হোসেন কে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়