শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রক্তের বন্ধন যখন সম্পত্তির কাছে হার মানে: ভাইয়ের হাতে বোন আহত

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: জমির লড়াইয়ে আরও একবার পরাজিত হলো মানবিকতা। নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে মেঘশিমুল পশ্চিমপাড়ার ফসলি জমি বোন ছুলেমা খাতুনের শ্রম ও ঘামে সজীব থাকতো, সেখানেই গত রবিবার রচিত হলো এক করুণ ইতিহাস। আট ভাইয়ের আদরের একমাত্র বোন হওয়ার কথা থাকলেও, দিনশেষে সম্পত্তির লোভে সেই ভাইদের হাতেই লাঞ্ছিত হতে হলো তাঁকে।

রবিবার (১১ জানুয়ারী) সকালে জমি দখলের নেশায় মত্ত হয়ে আপন ভাই ও ভাতিজারা লোহার রড ও লাঠি নিয়ে ছুলেমা খাতুনের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাধা দিতে গেলে নারীদের ওপর চলে অকথ্য নির্যাতন। টেনে ছিঁড়ে নেওয়া হয় কানের দুল, ঝরানো হয় রক্ত। এ হামলায় ছুলেমা ছাড়াও পারুল ও তামান্না নামে আরও দুই স্বজন আহত হন।

পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে ভাইদের নিরাপত্তার ছায়া হওয়ার কথা ছিল, তাদের বিরুদ্ধেই এখন থানায় অভিযোগ নিয়ে দাঁড়াতে হয়েছে একমাত্র বোনকে।

এই ঘটনায় ছুলেমান খাতুনের এক ভাই বাদি হয়ে পূর্বধলা থানায় ৭জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়