শিরোনাম
◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল—প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১২:৫৯ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও)

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টায় আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মু. হাবীবুর রহমান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ সজীব চৌধুরীর আদালতে তোলা হয়। সেখানে তারা ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দেন। অভিযুক্তরা হলেন: আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে স্বামী-স্ত্রী নারায়ণগঞ্জ থেকে নিজস্ব ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলায় যাচ্ছিলেন। পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য তারা সদর হাসপাতালের গেটে অবস্থান নেন।
 
এ সময় ডিউটিরত আনসার সদস্য শাহাদাৎ ও সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন তারা। এ ঘটনায় সোমবার অভিযুক্ত দুই আনসার সদস্যকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

  • সর্বশেষ