শিরোনাম
◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে মোটরসাইকেল দূর্ঘটনায় এক পল্লী চিকিৎসকের মৃত্যু। আহত-১

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে মোটরসাইকেল দূর্ঘটনায় এক পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনার শিকার পল্লী চিকিৎসক উপজেলার ৬নং ভান্ডারা ইউপির রামপুর কামারপাড়া গ্রামের মৃতঃ আব্দুল গফুরের ছেলে আশরাফুল ইসলাম (৪০)। এ দূর্ঘটনায় অপর একজন মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে পল্লী চিকিৎসক আশরাফুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বিরল স্থলবন্দর সড়কে উঠার সময় বিরল হতে মোটরসাইকেল যোগে পাকুড়া অভিমুখে বেপরোয়া গতিতে যাওয়ার সময় পাকুড়া গ্রামের আব্দুস সালামের ছেলে রাজু (৩৫) নিয়ন্ত্রন হারিয়ে তাকে স্ব-জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পল্লী চিকিৎসক আশরাফুল ইসলামের মর্মান্তিক মৃত্যু হয়।

এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক আহত রাজুকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

গরীবের চিকিৎসক আশরাফুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ