শিরোনাম
◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল—প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় আধিপত্যের দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ, চার ঘণ্টায় আহত ২০

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সরইবাড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর থেকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় চার ঘণ্টা ধরে চলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে জমি ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই মধ্যে দুই দিন আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে কবির খানের সমর্থক শহীদ খানকে গ্রামের রাস্তার ওপর মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৬টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ একে অপরকে ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। সকাল ১০টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এদিকে সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ।

  • সর্বশেষ