শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে শিয়ালের হিংস্র হামলা: নারী–শিশুসহ পাঁচজন হাসপাতালে

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একটি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব চর শালেপুর গ্রামের আদার বাজারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—জিয়াসমিন (৫০), তার সাত বছরের ছেলে শিশু রবিউল, শেখ লোকমান (৪৩), দেলোয়ার খান (৩২) ও লুতফর ব্যাপারী (৪২)। আহত পাঁচজনকেই চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই পূর্ব চর শালেপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার বর্ণনায় আহত জিয়াসমিন জানান, বাড়ির পেছনে কাজ করার সময় হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড় দেয়। এ সময় তার পাশে থাকা ছেলে রবিউলের হাতে শিয়ালটি কামড় দিলে তিনি ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। তখন শিয়ালটি রবিউলকে ছেড়ে দিয়ে তার গলা ও মুখে কামড়ে ঝুলে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে সরিয়ে তাকে উদ্ধার করেন।

Advertisement

এ ঘটনায় আহত শেখ লোকমান বলেন, মানুষের চিৎকার ও চেঁচামেচির শব্দ শুনে তিনি এগিয়ে গেলে শিয়ালটি তার হাতের আঙুলের অগ্রভাগে কামড় দিয়ে মারাত্মকভাবে ক্ষত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে বলে জানা গেছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরাঞ্চল থেকে শিয়ালের কামড়ে আহত পাঁচজন রোগী হাসপাতালে এসেছে। তাদের প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং সবাইকে পর্যবেক্ষণে ভর্তি রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার মাধ্যমে হাসপাতালের র‌্যাবিস ভ্যাকসিনের মজুত শেষ হয়ে গেছে। শুধু র‌্যাবিস ভ্যাকসিনই নয়, এন্টিভেনমসহ জীবন রক্ষাকারী কিছু গুরুত্বপূর্ণ ওষুধেরও সংকট রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

ডা. হাফিজুর রহমান বলেন, চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় বন্যপ্রাণীর আক্রমণের ঝুঁকি বেশি থাকায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে র‌্যাবিস ভ্যাকসিনসহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুত থাকা অত্যন্ত জরুরি। না হলে এ ধরনের ঘটনায় রোগীদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

  • সর্বশেষ