শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটাগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

সোমবার (১২ জানুয়ারি) সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জানা যায়, অভিযানকালে নিষিদ্ধ এলাকায় অবস্থিত বিজয়পুর বারপাড়া এলাকার মেসার্স আব্দুল আজিজ ব্রিকস নামের একটি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে কিলন ভেঙে ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া সুয়াগঞ্জ বাজার এলাকায় অবস্থিত মেসার্স চৌধুরী ব্রিকস-কে ৩ লাখ টাকা এবং সুবর্ণপুর সুয়াগাজী এলাকার মেসার্স কামাল কনস্ট্রাকশন ব্রিকস-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। উভয় ইটভাটার কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়।

সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. সফিকুল ইসলাম এবং পরিদর্শক জোবায়ের হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী ও সদর দক্ষিণ থানার পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়