শিরোনাম
◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা আনুমানিক ১০টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের দল্লা বানিয়াখাড়ী গ্রাম সংলগ্ন আত্রাই নদীর বানিয়াখাড়ী ঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে লক্ষীতলা ব্রিজের দক্ষিণ পাশে আত্রাই নদীর মাঝখানে দুটি মরদেহ ভাসতে দেখে গ্রাম পুলিশ মোঃ আনারুল ইসলাম চিরিরবন্দর থানায় খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি পানি থেকে তীরে নিয়ে আসে।

পুলিশ জানায়, মৃত দুই ব্যক্তিরই বয়স আনুমানিক ২৪ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের পরনে কী ছিল বা শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় কেউ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।

চিরিরবন্দর থানা পুলিশ জানায়, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে জানানো হয়েছে।

এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ  মো.মাহমুদুন-নবী জানান, আমরা মরদেহ দুটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর   মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়