শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে কক্ষেই অফিস করছেন কর্মকর্তা 

বরুন কুমার: আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা অফিস চলাকালীন সময় অফিসের যাতায়াতের পথে চেয়ার, টেবিল ও রশি টানিয়ে ”অফিসের উন্নয়ন কাজ চলমান” লিখে ভিতরে অফিস কক্ষে অফিস করছেন তিনি। এমনি ঘটনা ঘটেছে আগৈলঝাড়া উপজেলায়। উপজেলা নির্বাহী অফিসের চতুর্থ তলায় উত্তর-পূর্ব পাশে উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসের প্রবেশ মুখে চেয়ার, টেবিল ও রশি টানিয়ে ”অফিসের উন্নয়ন কাজ চলমান” লিখে অফিসে যাতায়াতের পথ বন্ধ করে রাখে। এমন ঘটনা দেখে সাধারন লোকজন অনেকেই ফিরে যান।

গতকাল সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার সাধারন লোকজন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভাপতিরা কাজের জন্য ওই দপ্তরে আসলে অফিসের পথে রশি টানানো দেখে অনেকে ফিরে যান। তখন প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা তার নিজের অফিস কক্ষে অবস্থান করছিলেন। 

এসময় সেবা গ্রহীতা গৈলা গ্রামের শাহাবুদ্দিন সরদার কর্মকর্তার সাথে দেখা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করে ফিরে যান। এছাড়াও দুপুরের দিকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উন্নয়ন প্রকল্পের একাধিক সভাপতি নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তার এহেন কর্মকান্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এসময় তারা সরকারী নিয়ম সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় থাকলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা’র সরকারী নির্দেশনা অমান্য করে নিজে ইচ্ছেমত অফিস করছে বলে অভিযোগ করেন। 

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা সাংবাদিকদের বলেন, চেয়ার-টেবিল ও রশি টানানোর কথা অস্বীকার করে,আরো বলেন আমি  অফিসের কক্ষ পরিবর্তন করে অফিসেই ছিলাম। অফিসে আগত অসংখ্যা লোকজন সেবা দিয়েছি।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, অফিসের কাজ করার জন্য এরকম হতে পারে। তবে ব্যাপারটি আমি দেখে প্রজনিও ব্যবস্তা গ্রহন করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়