শিরোনাম
◈ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর, গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা ◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যান্ত্রিক ত্রুটি মেরামত করে ৫ দিন পর যমুনা সারকারখানার ইউরিয়া উৎপাদন শুরু

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি মেরামত করে ৫ দিন পর ফের ইউরিয়া উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা। রবিবার (১১ জানুয়ারি) রাত থেকে যান্ত্রিক ত্রুটি মেরামত করে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মোঃ ফজলুল হক।

কারখানা সুত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। গত ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে তিতাস কোম্পানী গ্যাসের প্রেসার কমিয়ে দেয়ার কারনে উৎপাদন বন্ধ হয়ে যায়। এদিকে বন্ধ থাকার দীর্ঘ ১৩ মাস পর ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারী পুণরায় গ্যাস সংযোগ পেয়ে আবার উৎপাদনে ফিরে কারখানাটি। এদিকে ২৪ নভেম্বর থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করলে দীর্ঘ ৩০ দিন নানা ত্রুটি মেরামত করে ২৩ ডিসেম্বর বিকেল ৪ টা ১৫ মিনিটে পুরোপুরি উৎপাদনে যায় কারখানাটি। এদিকে ১৫ দিন পর অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটির কারনে মঙ্গলবার রাত থেকে যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটি মেরামত করে ৫ দিন পর রবিবার রাত থেকে পুনরায় উৎপাদনে ফিরে কারখানাটি। 

এ ব্যাপারে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মোঃ ফজলুল হক বলেন, অ্যামোনিয়া প্লান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ রাখা হয়েছিলো। সকল ত্রুটি মেরামত শেষ করে রবিবার রাত থেকে আবারও উৎপাদন শুরু করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়