শিরোনাম
◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৯ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন দুটি মাহেন্দ্র গাড়ী জব্দ- ৫০ হাজার টাকা অর্থদন্ড এক চালক আটক

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযানে ভ্রাম্যমান আদালতে দুটি মাহেন্দ্র গাড়ী জব্দ-এক চালক আটক এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত আইন ২০২৩) এর অধীন ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

১১ জানুয়ারী বিকেলে শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি এবং অফিসার ইনচার্জ (ওসি) শেরপুর সদর থানা মোঃ সোহেল রানা সমন্বয়ে চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় এর সময় এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে চরপক্ষিমারী ইউনিয়ন ভূমি অফিসার মোঃ- শহিদুল ইসলাম জানান নালিশী স্থান হতে অবৈধভাবে বালু নিয়ে যাওয়ার সময় দুটি টি মাহেন্দ্র গাড়ী জব্দ করা হয়। একজন চালক আগেই পালিয়ে গেলেও অপর চালককে আটক করে এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত আইন ২০২৩) এর অধীন ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও জব্দকৃত বালু যথাক্রমে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ভূমি সহকারী
কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে।

  • সর্বশেষ