শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা ও রেলস্টেশনে আলাদা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আতশবাজিসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এসব তথ্য জানান। তিনি জানান, চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময় যৌথ টাস্কফোর্স কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলস্টেশনে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে মালিকবিহীন অবস্থায় ২৩ লাখ ৮০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার আতশবাজি, ফুচকা সামগ্রী, বাসমতী চাল ও বিভিন্ন প্রসাধনী পণ্য জব্দ করা হয়।

এ ছাড়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ডিমাতলী থেকে একজন আসামিসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে সীমান্তের বিভিন্ন স্থান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪৪ লাখ ৬২ হাজার ৮০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, গত ২৪ ঘণ্টায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট আনুমানিক মূল্য ৬৮ লাখ ৪২ হাজার ৩৮০ টাকা। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়