শিরোনাম
◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে স্কুল উৎসবের বেলুন উড়ে পড়লো ভারতের শিলচরে, সীমান্তে আতঙ্ক

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গিলাছড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো একটি গ্যাস বেলুন ভারতের আসাম রাজ্যের শিলচরে গিয়ে পড়ায় সেখানে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বেলুনটি উদ্ধার করে পুলিশ পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, গত শুক্রবার (৯ জানুয়ারি) ও শনিবার গিলাছড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে রশি দিয়ে একটি গ্যাস বেলুন উড়িয়ে রাখা হয়। বেলুনটিতে স্কুলের জন্য অবদান রাখা তিনজনের ছবি লাগানো ছিল। এক পর্যায়ে বেলুনটি ছিঁড়ে গিয়ে উড়ে চলে যায়।

রোববার (১১ জানুয়ারি) ভোরে ভারতের আসাম রাজ্যের শিলচর শহরের অদূরে মাসিমপুর সুবেদারবস্তি এলাকায় বেলুনটি পড়ে থাকতে দেখা যায়। মাসিমপুর এলাকায় কয়েকজন লোক গরু-মহিষ মাঠে ছাড়তে গিয়ে বিশালাকৃতির বেলুনটি দেখতে পান। পরে তারা বিষয়টি এলাকার ভিডিপি সম্পাদক সুমন দাসকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) পার্থপ্রতীম দাস সেখানে ছুটে যান। পরে বেলুনটির ভেতরের গ্যাস বের করে সেটি এসএসপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহমদ জানান, মাসিমপুর এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফের কাছাড়–মিজোরাম ফ্রন্টিয়ারের সদর দফতর থাকায় বেলুনটি নিয়ে শুরুতে আতঙ্ক তৈরি হয়।

প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা শেষে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুব্রত সেন স্থানীয় সাংবাদিকদের জানান, বেলুনটিতে তিনটি ছবি রয়েছে এবং এটি একটি স্কুলের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো হয়েছিল। সূত্র: সময়

  • সর্বশেষ